কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম : অদ্য ১০ জানুয়ারি‘১৯ বৃহস্পতিবার বিজয়’৭১ এর উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চত্বরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোজাফফর আহমদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। বিজয়’৭১’র সভাপতি নাট্যজন সজল চৌধুরী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আ.জ.ম নাছির উদ্দীন বলেন, ‘স্বাধীন দেশ গড়ার কাজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি ধ্বংসযজ্ঞ থেকে গড়ে তুলেছিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পরবর্তীতে প্রতিক্রিয়াশীল চক্রের কূটমহলে তাঁকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চেয়েছিল। কিন্তু বাংলার জনগণ তাদের সঠিক পথটি বেছে নিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের দায়িত্বভার গ্রহণের পর মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে একটি উন্নয়নশীল স্বাধীন রাষ্ট্রে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। মুজিব আদর্শের সৈনিকরা দলমত নির্বিশেষে আজ সকলে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করে যাচ্ছে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান হয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। আজকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এ হোক আমাদের শপথ।’ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর তারেক সোলাইমান সেলিম, কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্ত্তী, মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, সংগঠনের কার্যকরী সভাপতি মো: জসিম উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি এড. নীলু কান্তি দাশ নীলমণি, সাবেক সাধারণ সম্পাদক লায়ন ডা. আর কে রুবেল, মুক্তিযোদ্ধা অমর কান্তি দত্ত, স.ম জিয়াউর রহমান, বরুন কুমার আচার্য বলাই, শিক্ষিকা নীলা বোস, রাজীব চক্রবর্ত্তী, অধ্যক্ষ রতন দাশ গুপ্ত, ডা: মো: আইয়েজ, ডা: বেলাল হোসেন, আদমজী চৌধুরী, ডাঃ সুভাষ চন্দ্র সেন, বোরহান উদ্দিন গিফারী, ডাঃ এস কে পাল সুজন, ডা: এস এম কামরুজ্জামান, মিলন কান্তি দেবনাথ, সুরেশ কান্তি দাশ, মোস্তাফিজুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার আবদুল লতিফ প্রমুখ।

