হারুন অর রশিদ দোয়ারাবাজান প্রতিনিধি-দোয়ারাবাজারে বহুখাতভিত্তিক অংশগ্রহন ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সু-সেবা নেটওয়ার্ক এ্যাডভাইজারী পুষ্টি সমন্বয়ক কমিটির সভাপতি কাজী মহুয়া মমতাজ। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেনুমিয়া, কমিটির কার্যকরি কমিটির সদস্য মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, কমিটির কার্যকরি সদস্য উপজেলা মেডিকেল অফিসার ডাঃ নাসির উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস,অবসর প্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা মো.তাজুল ইসলাম,প্রেসক্লাবের সাংগটনিক সম্পাদক আশিক মিয়া, ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, আমিরুল হক,নুরুদ্দি আহমদ, আবু হেনা আজিজ, মামুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার কাজী ছায়ফুল ইসলাম,মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত তুশার কান্তি ভর্মন, কেয়ার বাংলাদেশের টেকনিকেল অফিসার অমৃত পাল,নাজমুল হাসান, উপজেলা পরিষদের গুপনীয় সহকারী সফিকুল ইসলাম প্রমুখ।

