দেশীয় বিভিন্ন খেলার আয়োজন নিয়ে ফরিদপুরে স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ১৬, ২০১৯

দেশীয় বিভিন্ন খেলার আয়োজন নিয়ে ফরিদপুরে স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে : 
হারিয়ে যাওয়া দেশীয় বিভিন্ন খেলার আয়োজন নিয়ে ফরিদপুরের গেরদা এ. এফ. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় স্কুলের নিজস্ব মাঠে এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস লোনা টি. রহমান। 

স্কুলের সভাপতি সৈয়দ মোকারম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা আক্তার, গেরদা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান(জাহিদ), মাহফুজ মিলন, স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। 

খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়ারদের মধ্যে পুরুস্কার তুলে দেয়া হয়।  

Post Top Ad

Responsive Ads Here