এবার ফরিদপুরে টিকা খাবে সোয়া তিনলাখ শিশু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ১৬, ২০১৯

এবার ফরিদপুরে টিকা খাবে সোয়া তিনলাখ শিশু


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নয়টি উপজেলার ছয় মাস থেকে পাঁচ বছর বয়ষী সোয়া তিনলাখ শিশু দ্বিতীয় রাউন্ডে টিকা খাবে। এর মধ্যে ছয় মাস থেকে ১১মাস বয়সী ৪৫হাজার একশ আটানব্বই জন শিশুকে একটি নীল রঙ্গের টিকা ও ১২ মাস থেকে পাঁচ বছর বয়সী দুই লাখ ৮২হাজার আটশ ২৫জনকে একটি লাল রঙ্গের টিকা খাওয়ানো হবে। 

বুধবার বেলা বারোটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালের সভা কক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. আবু জাহের। তিনি জানান, জেলার ৮১টি ইউনিয়নের ২৪৩টি ওয়ার্ডে ২১শ টিকাদান কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের চারশ ৫১ জন স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের চারশ ৮৬জন স্বাস্থ্য কর্মী ও তিন হাজার দুইশথ ৬৩জন স্বেচ্ছাসেকব এ কর্মসূচী সফল করতে কাজ করবেন।

এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আফজাল হোসেন, মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। 

Post Top Ad

Responsive Ads Here