মেহেরপুর আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিল ৩০ জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ১২, ২০১৯

মেহেরপুর আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিল ৩০ জন

মেহের আমজাদ,মেহেরপুর-আগামি ২৫ জানুয়ারী মেহেরপুর জেলা আইনজীবী সমিতি’র নির্বাচন উপলক্ষে ১৫ পদে ২ টি প্যানেলে ৩০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলে সভাপতি হিসাবে এ্যাড. এস এম ইব্রাহীম শাহীন,সাধারন সম্পাদক এ্যাড.কাজী শহিদুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে এ্যাড. মারুফ আহম্মদ বিজন,সাধারন সম্পাদক পদে এ্যাড.আবু সালেহ মোহাম্মদ নাসিম মনোনয়ন পত্র জমা দেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত এ্যাড. বিমল কুমার বিশ্বাসের কাছে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি এম এম রুস্তম আলী, মেহেরুন নেছা মনি, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা,আব্দুল্লাহ আল মামুন রাসেল,কোষাধ্যক্ষ রুতশোভা মন্ডল,পাঠাগার বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য শাহিনুর রহমান,রাশেদুল হক জুয়েল,কে এম নুরুল হাসান রঞ্জু,শাহারিয়ার মাহমুদ শাওন, নিয়ামুল খান, নাগিব মাহফুজ জুয়েল ও সেলিম রেজা। 
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্য প্রর্থীরা হলেন সহ-সভাপতি আদিল করিম, রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এ এস এম সাইদুর রাজ্জাক,কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ,পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান,সদস্য রহমত উল্লাহ,আফরোজা বেগম ফাতেমা,মাহাবুর রহমান মুকুল,হাসান উল্লাহ,আরিফুজ্জামান,এহান উদ্দীন মনা ও সাইফুল ইসলাম।

Post Top Ad

Responsive Ads Here