লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে যুব উন্নয়ন অধিদপ্তর, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এর আওতাধীন “একটি বাড়ি একটি খামার”প্রকল্পের যৌথ উদ্যোগে পরিচালিত ০৩ (তিন) দিন মেয়াদি প্রশিক্ষণ কোর্সের- সমাপনী অনুষ্ঠানঅনুষ্ঠিত হয়েছে।
তিনদিনব্যাপী কোর্সে ছাগলও ভেড়া পালন ব্যবস্থাপনা,গরু মোটাজাত করণ, দুগ্ধবর্তী গাভী পালন ব্যবস্থাপনা, মুরগী পালন ব্যবস্থাপনা, ফুলচাষ ব্যবস্থাপনা, ফলচাষ ব্যবস্থাপনা, তেলাপিয়ার সাথে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ এবং কার্প জাতীয় মাছের মিশ্র চাষের উপর প্রশিক্ষন দেওয়া হয়।মঙ্গলবার দুপুরেউক্ত সমাপনি অনুষ্ঠানে ডিপুটি কো-অডিনেটর শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা: রাজু আহমেদ, এস এম কামারুজ্জামান পশুপালন প্রশিক্ষক আব্দুল জামিল প্রমুখ।
