লালপুরে পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ১৫, ২০১৯

লালপুরে পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী

নাহিদ হোসেন,নাটোর প্রতিনিধি-আবহমান গ্রাম বাংলার লোকজ সাংস্কৃতির চর্চার ধারাবাহিকতায় পৌষ-পার্বন উপলক্ষে নাটোরের লালপুরে পিঠা উৎসব ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ জানুয়ারি) উপজেলার ওয়ালিয়া গ্রামে সামাজিক সংগঠন ওয়ালিয়া তরুণ সমাজের আয়োজনে পিঠা উৎসবে সংগঠনের নারী সদস্যরা গ্রাম বাংলার ঐতিহ্য মÐিত পুলি, ভাপা, বকুল, পাটিসাপটা, পাকান, চিতই, জামাই, রস, সজ পিঠাসহ বিভিন্ন আইটেমের পিঠা তৈরী করে প্রদর্শন করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের তৈরী পিঠা দিয়ে আপ্যায়ন করা হয় এবং পিঠা উৎসবে অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি আশিকুর রহমান টুটুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী, চাপিলা ইউপির চেয়ারম্যান ভুট্টু, ওয়ালিয়া ইউপি সদস্য হুমায়ন কবির হুমা, আমির হোসেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ভাস্কর সরকার, মোস্তফা বায়েজিদ কাদের নয়ন, সাধারণ সম্পাদক সুরাইয়া ইয়াসমিন স্মৃতিসহ স্থানীয় সুধিজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহযোগিতা করেন বিস্মিল¬াহ্ গার্মেন্টস, লালপুর নাটোর।

Post Top Ad

Responsive Ads Here