টাঙ্গাইলে বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ১৫, ২০১৯

টাঙ্গাইলে বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল- টাঙ্গাইলের দেলদুয়ারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন  ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

 এসময় অবৈধ অস্ত্র রাখার দায়ে দেলদুয়ার উপজেলার পিরোজপুর গ্রামের মৃত রতন ভৌমিকের ছেলে সুমন ভৌমিক(৪০) ও সুব্রত ভৌমিক (৩২) কে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বেলা ১১ টায় টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং কালে এ তথ্য জানান।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম’র নেতৃত্বে সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও পুলিশ এ্যসল্ট মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান।

Post Top Ad

Responsive Ads Here