ফরিদপুরে দৈনিক তরুন কন্ঠের দশম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ৩১, ২০১৯

ফরিদপুরে দৈনিক তরুন কন্ঠের দশম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা

নাজমুল হাসান নিরব,ফরিদপুর থেকে:- স্বনামধন্য জাতীয় দৈনিক তরুন কন্ঠের নবম বর্ষ পূর্তি ও দশম বর্ষে পদার্পন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।বুধবার সকাল ১১ টায় জেলার বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ মিলনায়তনে দৈনিক তরুন কন্ঠের জেলা প্রতিনিধি নাজমুল হাসান নিরব এর আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইয়াছিন কলেজ এর অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, সরকারি রাজেন্দ্র কলেজ এর সহযোগী অধ্যাপক রিজভী জামান, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর শাখার সাধারন সম্পাদক আহাম্মেদুল বারী বাবুল, প্রথম আলো জেলা প্রতিনিধি পান্না বালা, কনজুমার এসোসিয়েশন বাংলাদেশ ফরিদপুর শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক আহমেদ কামাল রইছি।

এছারা আরো উপস্থিত ছিলেন মোহনা টিভি জেলা প্রতিনিধি আশীশ পোদ্দার বিমান,আনন্দ টিভি জেলা প্রতিনিধি এসএম মনিরুজ্জামান, এন টিভি জেলা প্রতিনিধি সঞ্জিব দাস, সিএনএন টিভি জেলা প্রতিনিধি মাহাবুব পিয়াল,দৈনিক নবচেতনা জেলা প্রতিনিধি হারুন অর রশীদ, আইন সহায়তা কেন্দ্রের ফরিদপুর বিভাগীয় সভাপতি রিফাত ইসলাম, সাধারন সম্পাদক আকাশ আহমেদ, সমকাল প্রতিনিধি আবুল কালাম, জেলা স্বাধীনতা প্রজন্মলীগের সাধারন সম্পাদক  সাফিন আহমেদ,এবং প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Post Top Ad

Responsive Ads Here