নাটোরে ভাইয়ের ওপর অভিমানে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আন্তহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৯

নাটোরে ভাইয়ের ওপর অভিমানে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আন্তহত্যা



আবু মুসা নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে ছোট ভাইয়ের ওপর অভিমান করে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সবিতা খাতুন(১২) আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মশিন্দা ইউনিয়নের হাঁসমারী গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে খাবার খাওয়ার সময় সবিতা তার ছোট ভাই গালিবের সাথে ঝগড়া করে তার ঘরে ঘুমাতে যায়। বৃহস্পতিবার সকালে তার মা শিল্পি খাতুন তাকে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখে তার মেয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে। তার মায়ের আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে মরদেহটি নামিয়ে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করেন। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here