টাঙ্গাইলে দুই কসাই’র ১ বছরের কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৯

টাঙ্গাইলে দুই কসাই’র ১ বছরের কারাদন্ড

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে দুর্গন্ধযুক্ত অসুস্থ গরু জবাই করে বাজারে নিয়ে যাওয়ার সময় দুই কসাইকে ভ্রাম্যমাণ আদালত ১ বছরের কারাদন্ড ও জরিমানা করেছেন। 

বৃহস্পতিবার দুপুরে কালিহাতীর সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার বল্লা মধ্য পাড়া গ্রামের মো. মেহেদী হাসানের ছেলে মো. নাসির উদ্দিন ও একই গ্রামের মৃত এখলাছ উদ্দিনের ছেলে মো. বকুল হোসেন ফাইলা।

ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, উপজেলা বাগুটিয়া বিলবর্নী এলাকায় রাস্তার মাঝখানে একটি দুর্গন্ধযুক্ত গরু জবাই করে করটিয়া বাজারে নেওয়ার সময় এলাকাবাসী প্রশাসনকে জানালে হাতে নাতে তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ বছরের কারাদন্ড ও জরিমানা করা হয়। 




Post Top Ad

Responsive Ads Here