রাজধানীর তেজগাঁওয়ের গুলশান লিংক রোডে অবস্থিত ফু-ওয়াং ক্লাবে বিপুল মদ ও বিয়ার পাওয়ার কথা জানিয়েছে র্যাব। তবে শেষ পর্যন্ত অনুমোদন অনুযায়ী মাদকের পরিমাণ যাচাইয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ডাকা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তা নেওয়ার বিষয়টি জানানো হয়।
র্যাব জানায়, ফু ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে বিপুল মাদকের সন্ধান পাওয়া গেছে। অভিযানের এ পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আসবেন। তারা অনুনোমদিত মাদকের বিষয়টি পরীক্ষা করে জানাবেন। তারপর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে ফু-ওয়াং ক্লাবটিতে রাত ১২টার দিকে অভিযান চালায় র্যাব। সকালে সেখানে বিপুল মাদক পাওয়ার কথা জানানো হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তারও আগে গত সোমবার বিকালেও ক্লাবটিতে অভিযান চালিয়েছিল পুলিশ। চলমান ক্যাসিনো, জুয়া, হাউজি ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিজাত এলাকার এ ক্লাবটিতে অভিযান চালানো হলেও অবৈধ কিছু পাওয়া যায়নি বলে তখন জানানো হয়েছিলো।

