ফরিদপুরের মধুখালীতে অগ্নিকান্ডে গোডাউনসহ ১৪ দোকান পুড়ে ছাই, কয়েক কোটি টাকার ক্ষতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৯

ফরিদপুরের মধুখালীতে অগ্নিকান্ডে গোডাউনসহ ১৪ দোকান পুড়ে ছাই, কয়েক কোটি টাকার ক্ষতি



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী মৃধার বাজারে অগ্নিকান্ডে গোডাউনসহ ১৪টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে একটি পাটের গোডাউনের শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানাগেছে। আগুন মুহুত্বে মধ্যে ছড়িয়ে পড়ে বাজারের পাটের গোডাউন, মুদিখানা, কাপড়, সিমেন্ট, পাইপ, হার্ডওয়ারসহ বিভিন্ন ধরণের ১৪টি দোকান পুড়ে যায়।

মধুখালী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার টিটব সিকদার জানান, মেগচামী মৃধার বাজারে গত বুধবার দিবাগত রাতে একটি পাটের গোডাউনের বিদুৎতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে বাজারের গোডাউনসহ ১৪টি দোকান পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন টুকু আব্দুস সালাম, আবুল কাউয়ুম, সৌরভ মোল্লা, শামসুল মোল্লা, আকাশ ফকির, সুশান্ত মন্ডল, ইছাহাক মৃধা, বাচ্চু শেখ ও রাজু মোল্লা। 

তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের ২টি ইউনিট তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এসময় বালিয়াকান্দি উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই মধুখালী-বালিয়াকান্দি সড়ক খারাপের কারনে ঘটনাস্থলে পৌছাতে পারেনি। যদি ওই দুটি ইউনিট সময় মতো ঘটনাস্থলে আসতে পারতো তাহলে ক্ষতির পরিমান অনেক কম হতো। তিনি আরো বলেন, আমাদের তদন্ত টিম কাজ করছে তারা যাচাই করে ক্ষতির পরিমান নিরুপন করছে। এদিকে ঘটনার পর মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর্জা মনিরুজ্জামান বাচ্চু ও উপজেলা নির্বাহী মোস্তফা মনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Post Top Ad

Responsive Ads Here