এস এ পরিবহন থেকে ৪৫ লাখ ভারতীয় রুপি জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৯

এস এ পরিবহন থেকে ৪৫ লাখ ভারতীয় রুপি জব্দ

সময় সংবাদ ডেস্ক//
রাজধানী কাকরাইলস্থ এস এ পরিবহনের প্রধান শাখা থেকে ৪৫ লাখ ভারতীয় রুপি জব্দ করেছে পুলিশের মতিঝিল জোন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- ইয়াকুব ও হাসান।

বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল জোনের এসি মিশু বিশ্বাস।

মিশু বিশ্বাস বলেন, 'দুবাই থেকে বাংলাদেশে আসা ৪৫ লাখ রুপিসহ দুজনকে আটক করা হয়েছে। দুপুরে কাকরাইল এস এ পরিবহন থেকে রুপিগুলো জব্দ করা হয়।'

তিনি বলেন, 'দুবাই থেকে রুপির লাগেজটি প্রথমে সিলেটে আসে। তারপর সিলেট থেকে আহাদ নামে একজন এস এ পরিবহনে ঢাকায় পাঠিয়েছেন। দুই জন লাগেজটি উঠাতে এলে আমরা তাদের আটক করি।' বিষয়টি নিয়ে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

Post Top Ad

Responsive Ads Here