সময় সংবাদ ডেস্ক//
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবৈধ ক্যাসিনো বা জুয়ার আসরে চালানো আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের প্রশংসাও করেছেন তিনি।
মঙ্গলবার সকালে সাভার সেনানিবাসের মিলিটারি ফার্মে আধুনিক প্রযুক্তি সম্পন্ন দেশের প্রথম ‘মিল্কিং পার্লার’ উদ্বোধনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান।
তিনি বলেন, যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন এটা অত্যন্ত পজেটিভ। দুর্নীতি বা অপকর্মের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে শক্তিশালী অবস্থান এর মাধ্যমেই তার বহিঃপ্রকাশ হয়েছে। তাই এটাকে আমি স্বাগত জানাই। এতে করে অনেক ক্রাইম কমে যাবে।
আজিজ আহমেদ বলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্তদের সৈনিক ক্লাব কিংবা এই ধরনের দুই একটার বিরুদ্ধে যে নোটিশ হয়েছে, আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থাকে এগুলোর ব্যাপারে খোঁজ নিতে বলেছি। অবশ্যই এগুলোর ব্যাপারে যা করণীয় তা আমরা করব।
সেনাপ্রধান আধুনিক মিল্কি পার্লার সম্বন্ধে বলেন, দেশের বিভিন্ন জায়গায় দুধের গুণগত মান নিয়ে অনেক কথা হয়। এজন্য কোয়ালিটি মেইনটেইন করা অনেক জরুরি। যা ম্যানুয়াল পদ্ধতিতে সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাশ্রয়ী, জীবাণুমুক্ত ও সময় বাঁচিয়ে অটো প্রসেসিংয়ের মাধ্যমে দুধ দোহন পদ্ধতি চালু করেছেন তারা। এই পদ্ধতি পরবর্তী সময়ে দেশের অন্যান্য সেনানিবাসগুলোতেও চালুর পরিকল্পনা রয়েছে।
আজিজ আহমেদ বলেন, ‘কোনো এক সময় শুধু সাভারেই ডেইরি ফার্ম ছিল। এখন অনেক জায়গায় হয়েছে। এখন সেনাবাহিনী নিজেদের দুগ্ধ চাহিদা পূরণের পাশাপাশি নৌ ও বিমান বাহিনীর কাছে সরবরাহ করছে।
বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৯
Home
অভিযান
আন্তর্জাতিক সংবাদ
ক্যাসিনো
বাংলাদেশ
রাজধানী সংবাদ
সময় সংবাদ
bangladesh
ক্যাসিনো বিরোধী অভিযান, যা বললেন সেনাপ্রধান
ক্যাসিনো বিরোধী অভিযান, যা বললেন সেনাপ্রধান
Tags
# অভিযান
# আন্তর্জাতিক সংবাদ
# ক্যাসিনো
# বাংলাদেশ
# রাজধানী সংবাদ
# সময় সংবাদ
# bangladesh
About সময় সংবাদ
bangladesh
লেবেলসমূহ:
অভিযান,
আন্তর্জাতিক সংবাদ,
ক্যাসিনো,
বাংলাদেশ,
রাজধানী সংবাদ,
সময় সংবাদ,
bangladesh
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc

