বাংলাদেশ-আফগানিস্তান যৌথ চ্যাম্পিয়ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৯

বাংলাদেশ-আফগানিস্তান যৌথ চ্যাম্পিয়ন

সময় সংবাদ ডেস্ক//
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যেকার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 

এর আগে সন্ধ্যা ছয়টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। মিরপুরে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার এই ম্যাচটি শেষমেশ পরিত্যক্ত হয়। যদি ম্যাচের কাট-অফ টাইম (খেলা শুরুর শেষ সময়) ধরা হয়েছিলো রাত ৯টা ৪০ মিনিট। 

উল্লেখ্য, দ্বিতীয় কোনো আন্তর্জাতিক ট্রফি জয়ের হাতছানি ছিলো বাংলাদেশ দলের সামনে। বিশ্বকাপের আগেই আয়ারল্যান্ডের মাটিতে প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার ঘরের মাটিতে সুযোগ এসেছে সাকিব-মুশফিকদের সামনে। তবে শেষ পর্যন্ত ট্রফি ভাগাভগি করেই সন্তুষ্ট থাকতে হলো টাইগারদের।

Post Top Ad

Responsive Ads Here