নাটোরে গুরুদাসপুরে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৯

নাটোরে গুরুদাসপুরে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম



আবু মুসা নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে দুই মাথা, এক হাত ও এক পা বিশিষ্ট অদ্ভুদ প্রকৃতির এক শিশুর জন্ম দিয়েছেন রুপালি বেগম(২৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার বেসরকারী হাজেরা ক্লিনিকে।
রুপালির বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে। রুপালি উপজেলার পৌর সদরের নারায়নপুর মহল্লার আমির হামজার স্ত্রী। তবে শিশুটি ছেলে না মেয়ে এটা বোঝা যায়নি।

রুপালির স্বামী আমির হামজা জানায়, দুই বছর যাবৎ তাদের বিবাহ হয়েছে। বিয়ের এক বছর পরে এই প্রথম সন্তান তার। প্রসব ব্যাথা উঠলে উপজেলার হাজেরা ক্লিনিকে তার স্ত্রীকে ভর্তি করানো হয়। তারপর বিকেল ৪.৩০ মিনিটে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা.আমিনুল ইসলাম সোহেল তার অপারেশন করে।

অপারেশনের পরে দেখতে পায় তার সন্তানের দুই মাথা,এক হাত ও এক পা বিশিষ্ট সন্তান জন্ম গ্রহন করেছেন। এদিকে অদ্ভুদ প্রকৃতির এই শিশুটি কে এক নজর দেখার জন্য ।
ক্লিনিকের সামনে হাজারো লোকের ভিড় জমে। হাজেরা ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা.আমিনুল ইসলাম সোহেল জানান, অপারেশনের পর শিশু ও শিশুর মা দুজনই সুস্থ আছেন।

Post Top Ad

Responsive Ads Here