মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলা জাতীয় পার্টির উদ্যোগে “নতুন বাংলাদেশের স্থপতি সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর চেহলাম উপলক্ষে পবিত্র খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় রাঙ্গামাটি শহরস্থ কাঠালতলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ক্লাবে পবিত্র খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল শোকসভা, তাবারুক বিতরণ, কাঙ্গালি ভোজ ও সাধারণ ভোজের আয়োজন করা হয়।
রাঙ্গামাটি জেলা জাতীয় পার্টির আহŸায়ক অ্যাডভোকেট পারভেজ তালুকদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব জ্যোতি বিকাশ চাকমার পরিচালনায় ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদার এর উপস্থাপনায় পরিচালিত সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহŸায়ক ও পৌর জাতীয় পার্টির আহŸায়ক ডা: শিব প্রসাদ মিশ্র, যুগ্ম আহŸায়ক কবি মো: রেজাউল করিম মিন্টুসহ জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা জাতীয় পার্টির আহŸায়ক অ্যাডভোকেট পারভেজ তালুকদার তার বক্তব্যে বলেন, রাঙ্গামাটি জেলাসহ তিন পার্বত্য জেলার উন্নয়নে পল্লীবন্ধুর ব্যাপক অবদান রয়েছে। পার্বত্য জেলার উন্নয়নের সুতিকাগার পার্বত্য জেলা পরিষদ তার হাতে গড়া।
তিনি আরো বলেন, দেশে উপজেলা পদ্ধতি তার অবদান। শুধু উপজেলা প্রতিষ্ঠার কারনে এরশাদ দেশের মানুষের হৃদয়ে বেচেঁ থাকবেন যুগ যুগ ধরে। বাংলাদেশকে নতুনভাবে উন্নয়নের মডেল উপস্থাপন করেছেন তিনি, তার হাতের গড়া এলজিআরডি মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রাম বাংলাতে লেগেছে উন্নয়নের ছোঁয়া। নতুন বাংলাদেশের স্থপতি হিসেবে পল্লীবন্ধু অমর হয়ে থাকবেন কোটি কোটি বাঙ্গালির হৃদয়ে। তিনি আজ নেই আমরা তার জন্য মহান আল্লাহর দরবারে এই দোয়াই কামনা করি আল্লাহ তাকে পরকালের জীবনে সুখ শান্তিতে রাখুন। আর তার প্রদর্শিত উন্নয়নের মডেলে বাংলাদেশ পৌঁছে যাক উন্নত বাংলাদেশের দ্বার প্রান্তে।
মহুয়া জান্নাত মনি,রাঙামাটি


