ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে এক ব্যবসায়ীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে এক ব্যবসায়ীর মৃত্যু


সঞ্জিব দাস, ফরিদপুর : 
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সালথা উপজেলার সিরাজুল ইসলাম (৪০) নামের আরো এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এনিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত শিশুসহ ১০জন ডেঙ্গু রোগির মৃত্যু হলো। আজ শনিবার সাকল ৭ টায় তিনি মারা যান। সে গত মঙ্গলবার সকাল ৮টার দিকে ভর্তি হন হাসপাতালের ৪নং পুরুষ ওয়ার্ডে। তার পৈতিক বাড়ী সালথা উপজেলার নারানদিয়া গ্রামে। সে ওই এলাকার মৃত শেখ ফেলুর পুত্র। 
 
তার স্ত্রী মাসুদা আক্তার জানান, গত ২৪ তারিখ সে জ্বরে আক্তান্ত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। এরপর থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিলো। আজ সকালে তিনি মার যান। তিনি বলেন আমরা স্বামীর ব্যবসা সূত্রে বসবাস করি মাদারীপুর জেলার শিবচরে। সেখানে এখন তার লাশ নিয়ে গিয়ে সেখানেই তাকে দাফন করা হবে।  

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৪ তারিখ সে জ্বরে আক্তান্ত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। বর্তমানে জেলার হাসপাতল গুলোতে মোট চিকিৎসা নিচ্ছেন ২০৩ জন। গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ২৭৯৫ জন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ছুটি নিয়ে বাড়িতে ফিরে গেছেন ২১৪৬জন রোগি। আর ঢাকায় রের্ফাড করা হয়েছে ৪৩৭জনকে। জেলার সরকারী হিসেবে এ পর্যন্ত শিশুসহ ১০ জনের ডেঙ্গু জ্বর নিয়ে মৃত্যুর ঘটনা ঘটলো।

Post Top Ad

Responsive Ads Here