মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটর সাইকেলের বৈধ কাগজ সহ চালকের হেলমেট না থাকায় ১০ জন মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের কর্াালয়ের সামনে এ সকল মামলা করা হয়। ট্রাফিক সার্জেন্ট মোজ্জফর, টিএসআই আমিরুল ইসলাম,আব্দুর সাত্তার সহ ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

