বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বালক দল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বালক দল


মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা পর্যায়ে বালক হল হিসাবে রাঙামাটি পৌরসভা এবং বালিকা দল কাউখালী উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিরার বিকালে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে পৃখক ফাইনাল খেলায় বালক দল রাঙামাটি পৌরসভা ১-০ গোলের ব্যবধানে রাজস্থলী উপজেলাকে পরাজিত করে। অপরদিকে বালিকা বিভাগে কাউখালী উপজেলা ২-০ গোলের ব্যবধানে জুরাছড়ি উপজেলাকে পরাজিত করতে সক্ষম হয়।

খেলায়  বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরুষ্কার তুলে দেন চট্রগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী ও জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। 

এসময় অতিরিক্ত জেলা প্রসাশক একে এম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল­াহ, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজমসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থতিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here