রাজশাহীতে বিএনপির বিভাগিয় সমাবেশ চলছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০১৯

রাজশাহীতে বিএনপির বিভাগিয় সমাবেশ চলছে



সৌমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ 
বৃষ্টি উপেক্ষা করে  বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।আজ রবিবার বেলা আড়াইটায় রাজশাহী মাদ্রাসা মাঠের পাশে ঈদগাহ রোডে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

সমাবেশকে কেন্দ্র করে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। সমাবেশস্থলের প্রবেশপথে কঠোর নিরাপত্তার বলয় দেখা গেছে।নানা বাধা উপেক্ষা করে সমাবেশ শুরুর আগে বেগম খালেদা জিয়ার মুক্তির স্লোগানে স্লোগানে বিভিন্ন ব্যানার নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
সমাবেশে বিএনপি মহাসচিব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হোসেন মাহমুদ টুকু, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, চেয়ারপাসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য দেবেন।

আরও উপস্থিত আছেন গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, নাদিম মোস্তফা, শ্যামা ওবায়েদ,শাহিন শওকত, গোলাম মোস্তফা, মাহদুদা হামিদা,  যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, আমিরুল ইসলাম খান আলীম, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন, মোরতাজুল করিম বাদরু, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চেয়ারপাসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।
সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়ের মোসাদ্দেক হোসেন বুলবুল।

সমাবেশ পরিচালনা করছেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক রুহুল কুদ্দুস দুলু ও মহানগর বিএপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

Post Top Ad

Responsive Ads Here