জন্মদিনেও পালিয়ে থাকতে হলো সম্রাটকে! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৯

জন্মদিনেও পালিয়ে থাকতে হলো সম্রাটকে!

সময় সংবাদ ডেস্ক//
রাজধানীতে ক্লাব ব্যবসার আড়ালে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের অবস্থান নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। সম্রাট কোথায় এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারছেন না কেউই। 

কেউ বলছেন সম্রাট আত্মগোপনে রয়েছেন। কেউ বলছেন, ছয় দিন ধরে কাকরাইলের কার্যালয়েই অবস্থান করছেন আবার গুঞ্জন শোনা যাচ্ছে তিনি ইতোমধ্যে কোনো না কোনোভাবে দেশত্যাগ করেছেন! তবে বাসায় বা অফিসে খোঁজ নিয়ে সম্রাটকে পাওয়া যায়নি।  

পুলিশ বলছে, যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছেন। তাকে গ্রেফতারের কাজ করছে আইনশৃংখলা বাহিনী।

এদিকে যুবলীগ নেতা সম্রাটের ৪৮তম জন্মদিন মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)। বিগত বছরগুলোতে তার জন্মদিনটি দলের নেতাকর্মীরা ঝাকজমকপূর্ণভাবে পালন করলেও এবছর সেরকম কিছুই নেই। 

প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে বেশ চাপের মধ্যদিয়ে যাচ্ছেন ঢাকার জনপ্রিয় এই যুবনেতা। ইতোমধ্যে সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদরদপ্তরের এ সংক্রান্ত একটি আদেশ দেশের বিমানবন্দর ও স্থলবন্দরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠানো হয়েছে। 

তাছাড়া সম্রাটের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তার বিষয়ে খোঁজ-খবর রাখছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বলেও শোনা যাচ্ছে।

তবে যত চাপেই থাকুন না কেন, যেখানেই থাকুন না কেন তার অনেক শুভাকাঙ্খি কিন্তু জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলেননি। ফেসবুকে একজন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, সম্রাট পদে থাকুক বা না থাকুক বেঁচে থাকুক বা না থাকুক নেতাকর্মীদের হৃদয়ে সম্রাট হয়েই আজীবন বেঁচে থাকবে। শুভ জন্মদিন যুব সমাজের যুবরাজ তৃণমুল নেতাকর্মীদের সম্রাট, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

Post Top Ad

Responsive Ads Here