সময় সংবাদ ডেস্ক//
সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরে নৌকাডুবিতে আরো ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃত্যের সংখ্যা দাড়ালো ৮ জনে। এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার রাতে উপজেলার কালিয়াকুটা হাওরে নৌকাটি ঝড়ের কবলে পড়লে ডুবে যায়।সেদিনই ৪ জনের মৃত্যু হয়।নিখোঁজ হন ১০ জন।
এরপর বুধবার সকালে ৪ জনের মরদেহ উদ্ধার করা হলো।
বুধবার সকালে যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- দিরাই উপজেলার রফিনগর ইউপির মাছিমপুর গ্রামের আরজ আলীর স্ত্রী রইতনু নেছা (৩৫), একই গ্রামের জাসদ মিয়ার মেয়ে শান্তা বেগম (৪), চরনাচর ইউপির পেরুয়া গ্রামের করিমা বেগম (৬২) ও নোয়ারচর গ্রামের আসাদ মিয়া (৬)।
এর আগে মঙ্গলবার মাছিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শামীম (৩), একই গ্রামের বদরুল মিয়ার ছেলে আবিদ (৪), নোয়ারচর গ্রামের আফাজালে ছেলে সোহান (২) ও চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলে আজমের (২) মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

