নাটোরে গুরুদাসপুরে অবশেষে যমজ দু’শিশুর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৯

নাটোরে গুরুদাসপুরে অবশেষে যমজ দু’শিশুর মৃত্যু



আবু মুসা নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে জন্ম নেয়া সেই যমজ দুই শিশু অবশেষে মারা গেছে। বুধবার রাতে ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।গুরুদাসপুরের পৌর সদরের নারায়নপুর মহল্লার দিনমজুর মোহাম্মদ আলীর স্ত্রী রুপালি খাতুন (২২) গত ২১ সেপ্টেম্বর (শনিবার)স্থানীয় হাজেরা ক্লিনিকে ওই যমজশিশুর জন্ম দেন।

তাদের নাম রাখা হয় আবুজর গিফারী ও আবু দারদা।যমজশিশুদের দেখতে প্রতিদিনই উৎসুক জনতার ভিড় লেগেই থাকতো ক্লিনিকে।
ক্লিনিকের সার্জন ডা. আমিনুল ইসলাম সোহেলের পরামর্শে শিশু দুটিকে ঢাকায় অপারেশনের জন্য নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টার সময় পারিবারিক করস্থানে তাদের দাফন সম্পর্ন হয়। শত চেষ্টা করেও শিশু দুইটিকে বাঁচানো সম্ভব হয়নি। কারণ তার মাথার পাশে বড় টিউমার ছিল। তাছাড়া তার মলদ্বারও মুত্রনালী ছিলো না। পুরুষ নাকি মহিলা তারও কোনো অস্তিত্ব দেখা যায়নি।

Post Top Ad

Responsive Ads Here