মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৯

মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা  হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর বাসস্ট্যান্ডস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন  জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ। 
সভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোসলেম আলী, জেলা জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা কিতাব আলী,সহ সভাপতি সামসুল হক, বাবলু হোসেন, নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক  কামারুল ইসলাম, ইমাজ উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মামলত হোসেন, পৌর জাতীয় পার্টির আহŸায়ক আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জান মোহাম্মদ মিন্টু, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। 

আলোচনা সভা শেষে মোঃ কুতুব উদ্দিন কে  সভাপতি ও নজরুল ইসলামকে  সাধারন সম্পাদক, আরিফুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক, আমিরুল ইসলাম কে প্রচার সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন জলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ। 

Post Top Ad

Responsive Ads Here