মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে মোটর সাইকেলের বৈধ্য কাগজ সহ চালকের হেলমেট না থাকায় মোটর সাইকেল চালকের বিরুদ্ধে ৩৮ টি মামলা ও ৪টি মোটর সাইকেল আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সরকারী কলেজ মোড়ে এ অভিযান শুরু করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ট্রাফিক টিআই ইসমাইল হোসেন। এসময় জেলা ট্রাফিক টিআই-২ গোলাম মুজতবা ,ট্রাফিক সার্জেন্ট মোজ্জাফর হোসেন, টিএসআই আমিরুল ইসলাম,এটিএসআই মোস্তাফিজুর,মফিজুল সহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।

