মেহের আমজাদ, মেহেরপুরঃ
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ঐক্য পরিষদ ঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১১ তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ তম গ্রেড সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মেহেরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা শাখার সভাপতি গোলাম ফারুক। এসময় জেলা শাখা সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা সভাপতি মোহাম্মদ আলমগীর, সহকারী শিক্ষক পারভেজ সাজ্জাদ,মাজহারুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বরাবর স্মারকলিপি প্রদান করেন।

