শুধু সম্রাট কেন, দোষী হলে কাউকেই ছাড় নয়: কাদের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৯

শুধু সম্রাট কেন, দোষী হলে কাউকেই ছাড় নয়: কাদের

সময় সংবাদ ডেস্ক//
ক্যাসিনোর টাকার ভাগ যারাই পেয়েছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেন, দোষীরা যে দলেরই হোক না কেন, কেউ অপকর্ম করে পার পাবে না।
শুক্রবার সকালে সিলেটের তোপখানা এলাকায় সিলেট সড়ক জোন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

কাদের বলেন, ‘শুধু চুনোপুঁটি নয়, এসবের পেছনে রাঘববোয়ালদের ধরতেও তদন্ত চলছে। প্রশাসন কিংবা রাজনৈতিক দলের যারাই ক্যাসিনোর টাকার ভাগ নিয়েছেন কারোই রেহাই নেই।’

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, ‘শুধু সম্রাট নয়, অনেকের নামই উঠে আসছে। তদন্ত শুরু হয়েছে, তদন্ত করে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় সারা দেশের আওয়ামী লীগের সকল নেতাই নজরদারির মধ্যে আছেন বলেও সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here