সময় সংবাদ ডেস্ক//
রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার অংশীদার এনামুল হক ওরফে এনু ও রূপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়েছে র্যাব। তাদের দুজনকেই আটক করা হযেছে।
এনামুল হক গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও রূপন ভূঁইয়া সাধারণ সম্পাদক।
মঙ্গলবার বেলা ১০টার পর রাজধানীর পুরান ঢাকার মুরগিটোলা এলাকায় তাদের বাসায় র্যাবের দল একটি তল্লাশি চালায়। এ সময় এক কোটি পাঁচ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল। তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে

