রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ এসআই বালিয়াকান্দি থানার অংকুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৯

রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ এসআই বালিয়াকান্দি থানার অংকুর


মেহেদী হাসান মাসুদ, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: 
আগষ্ট মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আসামী গ্রেফতার ও মামলা নিষ্পত্তি করায় রাজবাড়ীর বালিয়াকান্দি থানার সাব-ইন্সপেক্টর অংকুর কুমার ভট্রাচার্য্য জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন।

বুধবার রাজবাড়ী পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পিপিএম(বার) সাব-ইন্সপেক্টর অংকুর কুমার ভট্রাচার্য্যরে হাতে এ পুরস্কার তুলেদেন। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদাসহ রাজবাড়ী জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বালিয়াকান্দি থানার সাব-ইন্সপেক্টর অংকুর কুমার ভট্রাচার্য্য বলেন, কাজের স্বীকৃতি প্রদান করায় পুলিশ সুপার মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। এই পুরস্কার আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। 


Post Top Ad

Responsive Ads Here