অশ্লীল ছবি পোস্ট করে স্বপন মেহেরপুরের কারাগারে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৯

অশ্লীল ছবি পোস্ট করে স্বপন মেহেরপুরের কারাগারে

মেহের আমজাদ, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের হামিদুল মন্ডলের মেয়ে হাসিবা মন্ডলের অশ্লীল ছবি পোস্ট করায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় আটক ইয়াসিন স্বপনকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার বিকালে ইয়াসিনকে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোঃ শাহিন রেজা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইয়াসিন স্বপন ঢাকার ২৬/১ চামেলীবাগের শান্তিনগর এলাকার ইউনুছ মিয়ার ছেলে।  

গত ১৮ সেপ্টেম্বর ইয়াসিনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮ (১, ২, ৩) ধারায় মামলা করা হয়। যার নং ২৬। 

মামলার এজহারে জানা যায়, গত ৩০ মে আলমপুর গ্রামের হামিদুল মন্ডলের মেয়ে হাসিবা মন্ডলকে ফুঁসলিয়ে ঢাকায় নিঢে কৌশলে তাকে মাদক সেবন করিয়ে অশ্লীল কথাবার্তা সহ অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়।  পরে ঐ ছবির সূত্র ধরে মেয়ের বাবা হামিদুল মন্ডল বাদী হয়ে মেহেরপুর সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

Post Top Ad

Responsive Ads Here