নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৬, ২০১৯

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

সময় সংবাদ ডেস্ক//
নোয়াখালীতে বেগমগঞ্জ উপজেলায় মো. শাহদাত হোসেন পলাশ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

পলাশ পূর্ব একলাশপুর গ্রামের মৃত গাজীউর রহমান সেলিমের ছেলে। শুক্রবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় উপজেলার একলাশপুর বাজারের দিকে যাচ্ছিলেন পলাশ। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে কুপিয়ে রাস্তার ওপর ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন উর রশিদ জানান, পলাশের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here