টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল//
টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বেলটিয়াবাড়ি মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সদর উপজেলার আউলটিয়া গ্রামের প্রদীপ রাজবংশীর ছেলে দুইখা রাজবংশী (২৭), নাগরপুর উপজেলার পাইনশা গ্রামের পানু বাদ্যকরের  ছেলে মরন দাস সুমন (৩২), ময়মনসিংহের নরকোনা গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৫৫) এবং গাইবান্ধার উত্তর ধর্মপুর গ্রামের হাসানুর প্রধান (২৭)। এসময় একটি মিনি ট্রাকসহ তাদের কাছ থেকে দুটি ছোরা, দুটি পাইপ, একটি লোহার রড ও ২টি কাটার উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক প্রেস বিফ্রিং এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিউটি টিম জানতে পারে, সদর উপজেলার বেলটিয়াবাড়ি মোড় বিদ্যুৎ অফিসের সামনে বেশ কয়েকজন ডাকাত একটি মিনি ট্রাকসহ ডাকাতি করার জন্য সমবেত হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তারা গাইবান্ধা এবং ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। এছাড়া পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। 




Post Top Ad

Responsive Ads Here