ছেলের ছুরিকাঘাতে টারজান অভিনেতার স্ত্রী নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯

ছেলের ছুরিকাঘাতে টারজান অভিনেতার স্ত্রী নিহত

সময় সংবাদ ডেস্ক//
প্রখ্যাত ছোট গল্প টারজান অবলম্বনে নির্মিত টারজান টিভি সিরিজের খ্যাতিমান অভিনেতা রন এলি'র স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা'র বাড়িতে ছেলের ছুরিকাঘাতে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

ডেইলি মেইল এর খবরে বলা হয়, পারিবারিক ঝামেলা নিষ্পত্তি করতে পুলিশকে কল করা হয়েছিল। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ হত্যাকারী সন্দেহে রন এলি'র ছেলে ক্যামেরন এলিকেও গুলি করে হত্যা করে। ক্যামেরন এলি বারবার রন এলিকে হত্যাকারী হিসেবে দাবি করে বলে জানায় দেশটির পুলিশ।বৃহস্পতিবার ৮১ বছর বয়সী অভিনেতা রন এলিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রন এলি ১৯৬৬ সালে টিভি সিরিজে মূল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। ৩৫ বছর আগে এই দম্পতি বিয়ে করেছিলেন। তিনজন সন্তানসহ একসঙ্গে বসবাস করছিলেন তারা।

Post Top Ad

Responsive Ads Here