ক্রিকেটের ইমেজ নষ্ট করতে তারা সফল: পাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৯

ক্রিকেটের ইমেজ নষ্ট করতে তারা সফল: পাপন

সময় সংবাদ ডেস্ক//
বাংলাদেশের ক্রিকেটে নজিরবিহীন এক ঘটনা ঘটে গেল সোমবার। এদিন দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ জাতীয় ক্রিকেটারদের অনেকেই উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করে ডাক দিয়েছেন ধর্মঘটের। বললেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত দলের হয়ে মাঠে নামবেন না তারা। কোনো ক্রিকেট কার্যক্রমে অংশ নেবেন না।

এদিকে ঘটনার একদিন পর মঙ্গলবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘটের প্রেক্ষিতে মঙ্গলবার জরুরী সভা ডাকেন পাপন। প্রায় দুই ঘন্টা আলোচনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। যেখানে খেলোয়াড়দের ধর্মঘটে বিস্ময় প্রকাশ করেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, দেশের ক্রিকেটের ইমেজ নষ্টের চেষ্টার লক্ষ্যে ছিল ক্রিকেটারদের। যেখানে তারা সফল হয়েছেন।

ষড়যন্ত্র সম্পর্কে সবাই জানে না বলে মনে করেন পাপন। তিনি বলেন, ‘যে জিনিস ওরা চাইলেই পাবে তারা কেন আমাদের কাছে চাইছে না। এটা গভীর ষড়যন্ত্র। সবাই জেনে শুনে এসব করছে না। দুই-একজন থাকতে পারে। আমাদের খুঁজে বের করতে হবে। আমরা তাদের চিনি। তারা দেশের ক্রিকেট ধ্বংস করতে চায়। আমি আপনাদের কাছে তাদের খুঁজে বের করার জন্য সময় চাই। তারা না খেললে আমি কি করতে পারি। তাতে তাদের লাভ কি?’

সবাই দেশকে ভালোবাসে বলে মনে করেন তিনি। সঙ্গে জানিয়েছেন দেশের ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র চলছে। পাপন আরও বলেন, ‘আমার ধারণা যে ক্রিকেটাররা আছে তাদের সবাই দেশকে ভালবাসে। ৯৯ ভাগ ক্রিকেটকে অত্যন্ত ভালবাসে। আপনাদের মধ্যেও আছে। দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র চলছে। যাতে করে জিম্বাবুয়ের মতো ব্যান করা হয়।’

তিনি আরও বলেন, ‘তারা দাবির জন্য আমাদের কাছে আসেনি, তারা আসবেও না, ফোন ধরে না। এটা পূর্ব পরিকল্পিত। তারা আমাদের কথা শোনার আগেই বয়কট করলো। এটা পরিকল্পনার অংশ।’

Post Top Ad

Responsive Ads Here