ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে নাছিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রামের মোশারফ মাতুব্বরের বাড়ীতে।
শুক্রবার রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের সময় সংঘবদ্ধ ১০/১২ জনের মুখোশধারী একদল ডাকাত জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের লোকজনকে হাত- পা বেধে ফেলে। পরে তারা স্টীলের আলমিরা ভেঙ্গে নগদ ৩ লক্ষাধিক টাকা, ১০ ভরি স্বর্নালংকার, ২টিমোবাইল সেট ও ঘরে থাকা মূল্যবান আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে বীরদর্পে চলে যায়।
এ ব্যাপারে নাছিরাবাদ ইউ,পি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী লাভলু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় তারা যদি আইনের আশ্রয় নেয় তাহলে আমি তাদেরকে আইনগত সহায়তা দিব।

