ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর থেকে আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব ৮এর একটি দল। শুক্রবার দিবাগত গভীর রাতে ফরিদপুর শহরে কোতয়ালী থানার কইজুরি এলাকার মোঃ আজিজুল মন্ডল(৩২), আকাইন এলাকার মোঃ রুবেল খান(২৮), হারোকান্দি এলাকার মোঃ রুবেল শেখ(২৮)।
এ ব্যাপারে র্যাব-৮ এর মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, র্যাব-৮,ফরিদপুর ক্যাম্পে অনেক ভুক্তভোগী মোটর সাইকেল, ইজিবাইক চুরি সম্পর্কিত বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেন। এসব অভিযোগের প্রেক্ষিতে মোটর সাইকেল ও ইজিবাইক চোর চক্রের সন্ধানে নামে র্যাব-০৮। এর মধ্যে ঢাকা জেলার ধামরাই থানার চোরাই মোটর সাইকেল সম্পর্কিত একটি মামলার ছায়াতদন্তে শুরু করে র্যাব-৮,ফরিদপুর ক্যাম্প। দীর্ঘ তদন্তের পর ঐ মামলার সূত্র ধরে ২৬/১০/১৯ইং তারিখ গভীর রাতে ফরিদপুর শহরে কোতয়ালী থানার মোঃ আজিজুল মন্ডল(৩২), পিতা- মৃত আবুল কাশেম, সাং- কইজুরি, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুরকে ০১টি চোরাই মোটর সাইকেল সহ গ্রেফতার করে র্যাব-০৮,সিপিসি-২,ফরিদপুর ক্যাম্প। জিজ্ঞাসাবাদে সে জানায় তারা সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ধামরাই থানার একটি মোটর সাইকেল শোরুম থেকে কৌশলে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি করে ফরিদপুর শহরে এনে বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করেছে। তাছাড়া ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, গোপালগঞ্জ সহ আশে পাশের বিভিন্ন জেলা থেকে মোটর সাইকেল চুরি ও ছিনতাই করে ঢাকার বিভিন্ন এলাকায় কমদামে বিক্রি করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাত্রেই তার প্রধান দুই সহযোগী মোঃ রুবেল খান(২৮), পিতা- মোঃ আফজাল খান, সাং-আকাইন, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর এবং মোঃ রুবেল শেখ(২৮), পিতা- মোঃ ইব্রাহীম শেখ, সাং- হারোকান্দি,থানা-কোতয়ালী,জেলা- ফরিদপুর এর কাছ থেকে ০১টি চোরাই মোটর সাইকেল, সর্বমোট ০২টি চোরাই মোটর সাইকেল সহ গ্রেফতার করে র্যাব-০৮,সিপিসি-২,ফরিদপুর ক্যাম্প। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তার অন্যান্য সহযোগী ও চোরাই মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
আসামীরা ধামরাই থানার একটি মামলার আসামী হওয়ায় রাত্রেই তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


