যুবলীগ নেতার হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৯, ২০১৯

যুবলীগ নেতার হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী নবীনলীগের সভাপতি কাওসার তালুকদার হত্যাকারীদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী নবীনলীগের নেতা কর্মীরা। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী নবীনলীগের সভাপতি রবিন সিকদার, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম জুয়েল, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন, সহ-সভাপতি ফাহিম হোসেন, শহর শাখার সভাপতি তানভীর খান সোহাগ, সাধারণ সম্পাদক এশলাম হোসেন শাকিব, সহ-সভাপতি তানকিন আহমেদ প্রমুখ। 

এ সময় জেলা উপজেলা আওয়ামী নবীনলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নেত্রকোনায় ছাত্রদলের নেতাকর্মীরা দুর্গাপুর উপজেলা আওয়ামী নবীনলীগের সভাপতি কাওসার তালুকদারকে হত্যা করেছে। বর্তমানে আইনশৃঙ্খলাবাহিনী সদস্যরা খুব চৌকস। তাই দ্রæত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান তারা।

Post Top Ad

Responsive Ads Here