ঝিনাইদহ প্রতিনিধিঃ//
ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে শনিবার দুপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ৮ যাত্রী।
আটক হয়েছে গাড়ির ড্রাইভার কালীগঞ্জ আড়পাড়া আব্দুল আজিজের ছেলে সাগর। কালীগঞ্জগামী যাত্রীবাহি একটি মাহেন্দ্রকে পেছন দিক থেকে বালি বোঝাই ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় মিলেছে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের আলাউদ্দীনের স্ত্রী পলি খাতুন (৫০)। অন্যজনের পরিচয় মেলেনি। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, ঝিনাইদহ থেকে যাত্রীবাহি মাহিন্দ্র কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাহিন্দ্রটি লাউদিয়া নমক স্থানে পৌছালে পিছন দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে মাহিন্দ্র যাত্রী পলি খাতুন নিহত হয় এবং আহত অপর ৯ জনকে সদর হাসপাতালে আনলে আরো এক নারীকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত ডাক্তার। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও পালিয়ে যায় চালক।

