ফরিদপুর প্রতিনিধি :
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার মল্লিক এলাকায় অজ্ঞাত এক গাড়ী চাপায় কানাইপুর পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার সময় বোয়ালমারী ভাড়া বাসা থেকে মটরসাইকেল যোগে কানাইপুর নিজ কর্মক্ষেত্র পল্লী বিদ্যুৎ অফিসে আসার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহত ওই কর্মকর্তার নাম হাফিজুর রহমান(৫০)। সে মাদারীপুর জেলার ঘটককের চর এলাকার মৃত সিরাজ মোল্লার পুত্র। তার এক ছেলে এক মেয়ে। সে কানাইপুর পল্লী বিদ্যুৎ অফিসে পাওয়ার ইউচ কোঅর্ডিনেটর পদে কর্মরত ছিলেন।
নিহতের স্ত্রী পারভিন আক্তার জানান, আমি বোয়ালমারী পল্লী বিদুৎ অফিসে ক্যাশিয়ার হিসেবে কর্মরত এই কারনে আমরা বোয়ালমারীতে বাসা নিয়ে থাকি। সকালে প্রতিদিনের মতো আমরা স্বামী মোটর সাইকেল যোগে কানাইপুর পল্লী বিদ্যুৎ অফিসে আসার সময় এই ঘটনা ঘটে।
কানাইপুর হাইওয়ে থানার ইনচার্জ সাফুর আহমেদ জানান, স্থানীয়রা খবর দিলে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার মল্লিক এলাকায় অজ্ঞাত এক গাড়ী চাপায় কানাইপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা হাফিজুর রহমানের বিকৃত লাশ উদ্ধার করা হয়। তবে কোন গাড়ী তাকে আঘাত করে চলে গেছে তা এখনো জানাযায়নি। আমরা লাশ উদ্ধার করে আমাদের থানায় নিয়ে এসেছি বলে তিনি জানান।

