ঝিনাইদহ থেকে ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৬, ২০১৯

ঝিনাইদহ থেকে ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

মাদক আশিক

ঝিনাইদহ  প্রতিনিধি :ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১ জন মাদক ব্যবসায়ীকে ১কেজি গাজাসহ গ্রেফতার করেছেন র‍্যাব-৬।

গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার সদর থানাধীন হলিধানী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার করেন।অভিযান পরিচালনার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন হলিধানী ঝিনাইদহ-চুয়ডাঙ্গা মহাসড়ক সংলগ্ন এইড ফাউন্ডেশন এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ আশিক্জ্জুামান (২৬), পিতা- মোঃ মোসলেবুর রহমান, সাং-বটিয়াপাড়া, থানা-আলমডাঙ্গা ও জেলা-চুয়াডাঙ্গা গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃতের কাছ থেকে ১ কেজি গাঁজা, ১ টি মোবাইল সেট এবং ১ টি সীম কার্ড উদ্ধার করেন র‍্যাব-৬।গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Post Top Ad

Responsive Ads Here