আক্কেলপুরে ট্রেনে কাঁটা পড়ে এক ব্যক্তির মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৭, ২০১৯

আক্কেলপুরে ট্রেনে কাঁটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুর ২ নাম্বার রেলগেটের পশ্চিম হাস্তা বসন্তপুর রেলক্রসিং সিগন্যাল নামক স্থানে ট্রেনে কাঁটা পড়ে আব্দুল কুদ্দুস (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

২৬ শে অক্টোবর শনিবার সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভিকনি গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে।

আক্কেলপুর রেলওয়ের মাস্টার ও স্থানীয় এলাবাসীরা জানায়, আব্দুল কুদ্দুস রেললাইনের উপর দিয়ে হাটছিল। এমন সময় অসাবধানতা বশত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

আক্কেলপুর স্টেশন মাস্টার খাদিজা বেগম সাংবাদিকদের জানান চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের পরিলাচালক আক্কেলপুর রেলওয়ে কে ট্রেনে কাটা একজন ব্যাক্তির লাস পড়ে থাকার কথা আমাদের কে জানালে আমরা লাশটি উদ্ধার করি।

এই রিপোট লেখা পর্যন্ত লাশটি স্টেশন মাস্টার খাতিজা বেগমের তত্ত্বধানে রয়েছে।


Post Top Ad

Responsive Ads Here