সময় সংবাদ ডেস্ক//
অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের বনানীর বাসা থেকে ২১ লাখ টাকা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দুপুরে সেলিমের আটক সহযোগী আক্তারুজ্জামানের দেওয়া তথ্যরে ভিত্তিতে বনানীর ২ নম্বর রোডের ২৬ নম্বর ভবন থেকে এ টাকা জব্দ করে র্যাব।
এর আগে সোমবার রাতভর গুলশান-২-এর ১১/এ রোডের ৯৯ নম্বর বাড়িটিতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, নগদ টাকা ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।সেইসঙ্গে সেলিমের সহযোগি আক্তারুজ্জামানকে আটক করা হয়।
সোমবার দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগমুহূর্তে সেলিম প্রধানকে আটক করা হয়। তিনি বাংলাদেশে অনলাইনে ক্যাসিনো ব্যবসায়ের মূলহোতা বলে জানায় র্যাব।

