ভ্যানচালক হাবিবুর হত্যা মামলার দুই আসামী গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৮, ২০১৯

ভ্যানচালক হাবিবুর হত্যা মামলার দুই আসামী গ্রেফতার


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীর কিশোর হাবিবুর রহমানের (১৪) হত্যার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ হত্যা রহস্য উদঘাটন উপলক্ষে এক সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। আজ সোমবার দুপুর ১টার দিকে জেলা পুলিশ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার লিখিত বক্তব্যে জানান, রিক্সাভ্যানসহ কিশোরকে অপহরণ ও হত্যা করা হয় ওই ভ্যানটি ছিনতাই করার জন্যই। তিনি বলেন, ওই কিশোরকে রিক্সা ভ্যানসহ ছিনতাই ও হত্যার এ ঘটনায় পাঁচজন অংশ নেন। এর মধ্যে দুইজনকে গতকাল রবিবার বেলা ১১টার দিকে বোয়লামারীর চিতারবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া গ্রামের মো. তাইজুল ওরফে আকাশ (২৬) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার পাঙ্খারচর গ্রামের শাহ আলম মোল্লা (২২)।

জামাল পাশা বলেন, এ অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত অপর ব্যাক্তিরা হলেন, বোয়ালমারীর ময়েনদিয়া এলাকার বাদশা সিকদার (৩৫) ও নয়ন সরদার (৩৫) এবং সালথার সোনাপুরের রাসেল। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here