প্রতিপক্ষ বাংলাদেশ, কোহলি-রোহিতদের সঙ্গে সৌরভের বৈঠক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৬, ২০১৯

প্রতিপক্ষ বাংলাদেশ, কোহলি-রোহিতদের সঙ্গে সৌরভের বৈঠক

সময় সংবাদ ডেস্ক//
বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে কার্যভার গ্রহণ করেন সৌরভ গাঙ্গুলি। পরদিনই জাতীয় দলের রোডম্যাপ (রূপরেখা) নিয়ে কথা বলেছেন তিনি। দুই অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেখানে বাংলাদেশ সিরিজ নিয়েও আলোচনা হয়েছে।

দুই অধিনায়ক বলা হচ্ছে এ কারণে, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকছেন কোহলি। পরিবর্তে এ সিরিজে ভারতকে লিড দেবেন রোহিত। তবে টেস্ট সিরিজে যথারীতি টিম ইন্ডিয়ার নেতৃত্বে দেখা যাবে কোহলিকে। অধিকন্তু সব ফরম্যাটে তার ডেপুটি রোহিত।

স্বভাবতই দুজনের সঙ্গে কথা বলেছেন সৌরভ। গুরুত্বপূর্ণ এ সভায় উপস্থিত ছিলেন ভারতীয় নির্বাচকমণ্ডলী। হাজির ছিলেন বোর্ড সচিব জয় শাহ এবং কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। তবে অনুপস্থিত ছিলেন প্রধান কোচ রবি শাস্ত্রী।

বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। টিম ইন্ডিয়ার ভবিষ্যত রূপরেখা নিয়ে আলাপ হয়। 

Post Top Ad

Responsive Ads Here