৩ মাসে মসজিদের দানবাক্সে মিলল দেড় কোটি টাকা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৭, ২০১৯

৩ মাসে মসজিদের দানবাক্সে মিলল দেড় কোটি টাকা

সময় সংবাদ ডেস্ক//
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে তিন মাস ১৩ দিনে জমা পড়েছে  ১ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৫৯৮ টাকা। শনিবার বিকেলে এ টাকার হিসাব পাওয়া যায়। টাকা ছাড়াও দান হিসেবে অনেক স্বর্ণালঙ্কার ও বিদেশি টাকা পাওয়া গেছে। 

পাগলা মসজিদের দানবাক্স থেকে এ পর্যন্ত এটিই সর্বাধিক পরিমাণ টাকা পাওয়ার রেকর্ড। এর আগে পাগলা মসজিদের দানবাক্স থেকে সর্বোচ্চ ১ কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা পাওয়া গিয়েছিল।

শনিবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্সের টাকাগুলো বস্তায় ভরা হয়। এরপর মসজিদের দোতলার মেঝেতে রেখে শুরু হয় গণনার কাজ। টাকা গণনায় মসজিদ-মাদরাসার ৬০ জন ছাত্র-শিক্ষক ছাড়াও রূপালী ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। 

Post Top Ad

Responsive Ads Here