জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৯, ২০১৯

জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

সময় সংবাদ ডেস্ক//
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুইপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো দু’জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের আলামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম সাব্বির মিয়া (১০)। সাব্বির নবীগঞ্জের কামারগাঁও নগরকান্দি গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। আলমপুর গ্রামের একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, রাণীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মজনু ও ইজাজুলের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হট্টগোল শুনে সাব্বির সেখানে যায়। তখন দু’পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সাব্বির।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা আব্দুল লতিফ জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে।

Post Top Ad

Responsive Ads Here