সময় সংবাদ ডেস্ক//
সাভারের সিআরপি রোডের একটি বাড়ির ছাদবাগানের ক্ষতিগ্রস্ত সেই মালিক শতাধিক গাছ উপহার পেয়েছেন।বুধবার দুপুরে ভুক্তভোগী আহসান হাবিবের বাসায় গিয়ে এ গাছ উপহার দেয় পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশন’।
এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় হাবিবের পরিবারের ছাদবাগানের গাছ নির্বিচারে কেটে ফেলেন খালেদা আক্তার লাকি (৪৫) নামের এক নারী। দা হাতে নিয়ে মারমুখি ভঙ্গিতে নির্বিচারে গাছ কেটে ফেলার ঘটনাটি ভিডিও আকারে ছড়িয়ে পড়ে ফেসবুকে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে সাভার থানায় একটি অভিযোগ দায়ের হলে সকালে সেই নারীকে আটক করে পুলিশ।
আরো পড়ুন
ছাদ বাগানের গাছকাটা সেই নারী গ্রেফতার
গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আহসান রনি বলেন, যেভাবে গাছগুলোকে কাটা হয়েছে, সত্যি আমরা মর্মাহত। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা মামলা করারও প্রস্তুতি নিচ্ছি। যাদের গাছ কাটা হয়েছে তাদের দুঃখ লাঘবে আমরা কিছু গাছ তাদের হাতে তুলে দিয়েছি। তাদের সুন্দর একটি বাগান সাজিয়ে দিতে চাই।
এদিকে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ওই বাড়ি পরিদর্শন করে গাছ কাটার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
বুধবার, অক্টোবর ২৩, ২০১৯
শতাধিক গাছ উপহার পেলেন ছাদবাগানের ক্ষতিগ্রস্ত মালিক
Tags
# বাংলাদেশ
# সময় সংবাদ
# সাভার
# bangladesh
About সময় সংবাদ
bangladesh
লেবেলসমূহ:
বাংলাদেশ,
সময় সংবাদ,
সাভার,
bangladesh
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc

