কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৭, ২০১৯

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল নিহত

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল//
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক সদস্য নিহত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক সল্লা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম (৪০) সিরাজগঞ্জের উল্লা পাড়ার আব্দুল লতিফের ছেলে এবং সে ঢাকায় পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ার নিজ বাসা থেকে আরিফুল ইসলাম মোটর সাইকেল নিয়ে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে সল্লা এলাকায় পৌছলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।  এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। তিনি আরোও জানান, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।


Post Top Ad

Responsive Ads Here